ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩০ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক (বাবা) মিজানুর রহমান।
আজ শনিবার সন্ধ্যায় মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (০৩)।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাস চালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শশুরবাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের ভৈরবে তার কর্মস্থলের উদ্যেশ্যে যাচ্ছিল।

এসময় মহাসড়কের বড়ইতলা পৌছলে বিপরীতদিক থেকে আসা ঢাকামুখী ট্রাক আরেকটি গাড়ীতে অভারটেক করে যাওয়ার সময় তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তার ও তাদের ছেলে সিয়ামের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102