ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর বিএনপি কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪৯ বার পঠিত

নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (২০ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুরের বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয়।

বিএনপির একাধিক নেতা ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা কার্যালয়ে হামলা চালায়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভাঙচুর করে তারা।

এসময় ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, হামলা-ভাঙচুরের ঘটনাটি আমাদের জানা নেই। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। শুনেছি কিছু সন্ত্রাসী দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা দলীয় ও সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102