ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৪ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দরে মো. ইলিয়াস নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ইলিয়াসকে কুপিয়ে হত্যার অভিযোগে স্থানীয় তুষার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া আটক তুষারের সহোদর তুর্জয়কে খুঁজছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকার মজিবুর রহমানের ছেলে। সে নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক বিজয়ে সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, ইলিয়াস মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে পত্রিকায় লেখালেখি করেছিলেন। এ ঘটনায় আটকও হয়েছিল তারা। এর জের ধরেই ইলিয়াসকে কুপিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।

স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে সংবাদকর্মী ইলিয়াসকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, এ ঘটনায় তুষার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102