ads
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী ক্রিকেটারকে বিয়ে করলেন জাতীয় দলের ফুটবলার সুফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৬১ বার পঠিত

মাঠের বাইরে সমর্থকদের মধ্যে যতই বিরোধ থাকুক, ক্রিকেট আর ফুটবল যে হাত ধরাধরি করেই এগিয়ে চলছে তার আরেকটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন দুই ফুটবলার এবং ক্রিকেটার। নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় ফুটবল দলের তারকা মাহবুবুর রহমান সুফিল এবং মোহামেডান নারী দলের ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থি।

দুজনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ছবিতে দেখা গেছে, ফুটবলার সুফিলের হাতে বল আর অর্থির হাতে ব্যাট। দুজন দুজনার দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল। বর বেশে সুফিল আর বধূ সাজে দাঁড়িয়ে অর্থি। ছবিটির কমেন্টবক্স ইতিমধ্যে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন ফুটবল-ক্রিকেটপ্রেমীরা।

জানা গেছে, সোমবার সুফিল ও অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার আগেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তোলা হয় সেই ছবি। অর্থির সতীর্থ নারী ক্রিকেটাররা এ সময় নতুন জুটিকে সংবর্ধনা জানান।

সিলেটের সুনামগঞ্জের ছেলে সুফিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন তারকা ফুটবলার। কয়েকদিন আগে ঢাকায় নেপালের বিপক্ষে জয়সূচক দারুণ এক গোল করে সবার নজরে পড়েন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাতারের বিপক্ষেও খেলেছেন সুফিল। কাতার থেকে ফিরেই ক্রিকেটার অর্থীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।

অর্থির জন্ম বগুড়ায়। উইকেটকিপার কাম ব্যাটার তিনি।রাজশাহী বিভাগের হয়ে ক্রিকেট খেলেন । প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন তিনি।

জানা গেছে, বিকেএসপিতে ভর্তির পর ফুটবলার মাহবুবুর রহমানের সঙ্গে পরিচয় হয় অর্থির। এরপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। অবশেষে পরিবারের সম্মতিতেই একে অপরের জীবনসঙ্গী হলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102