ads
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজেকে নির্দোষ দাবী করলেন পাপিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৭৮ বার পঠিত

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে। সাক্ষ্য নেয়া শুরু হবে আগামী ৩১ আগস্ট। এ মামলায় সাক্ষী আছেন ১২ জন।

রাজধানীর অভিজাত হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে। গেল ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নুর পাপিয়া সহ চার জনকে গ্রেফতার করে র‍্যাব। পাপিয়া দম্পতির বিরুদ্ধে মামলা হয় একাধিক।

রোববার দুপুরে যুব মহিলা লীগের বহিষ্কৃত এ নেত্রী ও তার স্বামী মফিজুর রহমানকে হাজির করা হয় আদালতে। তাদের উপস্থিতিতেই চলে অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। শুনানি শেষে আদালত তাদের বিচার শুরুর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ গঠন করা হয়েছে।

শুনানিতে নিজেদের নির্দোষ দাবী করেন পাপিয়া ও তার স্বামী। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, তড়িঘড়ি করে অভিযোগ গঠন করা উদ্দেশ্যমুলক।

পাপিয়া দম্পতির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরও দুটি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102