ads
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নূরের গণচাঁদার হিসাব প্রকাশ: নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত
নুরুল হক নুর। ফাইল ছবি

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা। রবিবার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাব প্রকাশ করেন রাশেদ খান। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ করে নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।
রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102