ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে- বিএনপি নেতা দুলু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ঈশ্বরদী প্রতিসিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মান-অভিমান ভুলে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। নির্বাচনের পর ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীদের ঐক্যমতের ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করা হবে। কেউ যেন বঞ্চিত না হন সেদিকে আমি খেয়াল রাখবো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী উপজেলা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক নির্বাচনী পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কাযকরী সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাতী দল সভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা বিষ্টু কর্মকার, আক্কাস আলী, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আনজাম হোসন ডন, আশিকুর রহমান নান্নু, শামসুদ্দোহা পিপ্পু, পৌর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ নান্টু, পৌর ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল আওয়াল প্রমূখ নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102