ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নেত্রকোনায় ফুফার বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ১১ বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে ভিকটিমের ভাই বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণকারী ফুফার বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ রাণীগাঁও গ্রামে। অভিযুক্ত কামাল মিয়া (৪২) ওই এলাকার মো. কাজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কামাল মিয়া ওই শিশুটির সম্পর্কে ফুফা। সেই সুবাদে শিশুটি কামালের বাড়িতে প্রায় সময়ই যাতায়াত করত। গত সোমবার কামালের স্ত্রী বাড়িতে না থাকায় তার ৮ বছরের মেয়ে ইমুর সঙ্গে ঘুমানোর জন্য কামাল শিশুটিকে ডেকে নেন তার ঘরে। কিছু সময় পর ইমু অন্য আরেকটি রুমে চলে যায়।

রাত প্রায় ২টার দিকে কামাল ওই শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু কামাল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ভিকটিমের ভাই কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102