ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী তিশাকে হত্যার স্বীকারোক্তি স্বামী বাপ্পির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী তিশাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার ক‌রে‌ছেন বাপ্পি কর্মকার। ওড়না দি‌য়ে গলায় ফাঁস দি‌য়ে তিশাকে হত্যা করা হয় ব‌লে পু‌লি‌শে জানান তিনি।
এর আগে শনিবার নগরীর অমৃত লাল দে সড়কে অবস্থিত নিজ বাসা থে‌কে গৃহবধূ তিশা কর্মকা‌রের লাশ উদ্ধা‌রের ঘটনায় স্বামী বা‌প্পি কর্মকার‌কে আটক ক‌রে‌ পু‌লিশ।

তিশা কর্মকার পি‌রোজপু‌রের স্বরুপকা‌ঠি এলাকার বাঁশতলা গ্রা‌মের সুদেব হালদা‌রের মে‌য়ে। তিন বছর পূ‌র্বে অমৃত লাল দে সড়‌কের বা‌সিন্দা র‌বিন কর্মকা‌রের ছে‌লে বা‌প্পি কর্মকা‌রের সা‌থে বিয়ে হয় তার। বাপ্পী নেশাগ্রস্থ হওয়ায় তা‌দের প‌রিবা‌রে কলহ লে‌গেই ছি‌লো।

প্রথ‌মেই হত্যার আলামত পাওয়া যায় ব‌লে দাবি ক‌রে পু‌লি‌শ। ত‌বে শ্বশুড় বা‌ড়ির সদস্যরা জানায় গলায় দ‌ড়ি দি‌য়ে বৈদ্যু‌তিক পাখায় ঝু‌লে আত্মহত্য ক‌রে‌ছে তিশা। শুক্রবার দিবাগত রা‌ত ১টার দি‌কে গলায় দ‌ড়ি দি‌য়ে তিশা আত্মহত্য করে দাবি ক‌রে স্বজনরা। তবে রাত থে‌কে বিষয়‌টি ধামাচাপা দি‌তে দৌড়ঝাপ কর‌লেও শ‌নিবার দুপু‌রের দি‌কে বিষয়‌টি জানাজা‌নি হ‌য়ে যায়।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের এসআই ফি‌রোজ আল মামুন জানান, হত্যার কথা স্বীকার করেছেন বাপ্পি কর্মকার। ঘটনার রাতে নেশাগ্রস্থ বাপ্পি তার স্ত্রীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা ক‌রে।

এ বিষয়ে ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের সহকা‌রি ক‌মিশনার মো: রা‌সেল জানান, মৃ‌তের হা‌তে এবং গলায় দাগ দেখে বিষয়‌টি তদন্ত করা হ‌য়েছে। তদন্তে হত্যার কথা স্বীকার করেন বাপ্পি। এরপর তাকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102