ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নোয়াখালীতে দুই নারীকে ধর্ষণ, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর সেনবাগ ও চাটখিল উপজেলায় দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সেনবাগের ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। বুধবার সকালে সেনবাগ থানায় ওই গৃহবধূ মামলা করেন। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। চাটখিলের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সেনবাগে গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া এলাকার শুভ (১৯), ছাতারপাইয়া বদর বাড়ির হাসান উদ্দিন (১৯) ও মো. রকি (২০)। চাটখিলে গ্রেফতার হয়েছেন মুজিবুর রহমান শরীফ (৩০)।

সেনবাগের ঘটনার এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর রাতে চাচাত দেবর এক গৃহবধূর বসত ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। অভিযুক্ত ধর্ষকের সহযোগীরা ওই নারীকে অভিযুক্তের পাশে বসিয়ে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করেন। পরে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ওই নারী ও তার স্বামীর কাছে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

চাটখিলের ঘটনায় গৃহবধূ নিজে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মুজিবুর রহমান শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ওসি আনোয়ারুল আজিম জানান, মুজিবুর রহমান শরীফ নামের এক যুবককে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলা রেকর্ড হওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুজিবুরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102