ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে নারীর ব্যাগে মিলল ১৫০০ ইয়াবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীতে অভিযান চালিয়ে পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার পারভীন বেগম পশ্চিম মাইজচরা গ্রামের মো. সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এসআই মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাংলা বাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়।

এসময় পারভীন বেগমের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, গ্রেফতার পারভীন বেগম আরিফ নামের তার এক মামাসহ যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে।

পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102