ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নোয়াখালীতে পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে পূজা মণ্ডপে পূজা আয়োজক কমিটির এক সদস্য বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। নিহত সুভাষ চন্দ্র দে (৬০), সাহাপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দে এর ছেলে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পাশ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে পূজা চলছিল। পূজা উপলক্ষ্যে বিদ্যুতের পাশাপাশি মণ্ডপে আলোর জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা আসা সুভায় চন্দ্র দে ডেকারেটরের বাঁশের সাথে লাগানো জেনারেটর-বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102