ads
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নোয়াখালীতে বাস কাউন্টারে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাস কাউন্টার থেকে নাছরিন আক্তার (২২) এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই ঘটনায় ওই নারী বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ নাছরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত দুই বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সাথে নাছরিন আক্তারের বিয়ে হয়। গত কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিল। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তার বাবা আব্দুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসলে নাছরিনের বমি ভাব দেখা দেয়। এসময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে বমির ট্যাবলেট আনতে যান। ৫-১০মিনিট পরে ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান না পেয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে হইতো ওই গৃহবধূ চলে গেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102