ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টাঃ হাজী সেলিমের ছেলে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর ও হত্যার হুমকির মামলায় হাজী সেলিমের ছেলে এফরান সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ সোমবার তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল।

এর আগে, এফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।

হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102