ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নড়াইলে ঘর থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নড়াইলে অরুণ কুমার রায় নামে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে পুলিশ খবর পেয়ে সদর উপজেলার বেনাহাটি গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে অরুণ রায়ের মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, অরুণ রায়ের স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক, ছেলে প্রকৌশলী এবং মেয়ে ডাক্তার। তারা নিজ নিজ কর্মস্থলে থাকার সুবাদে অবসরে যাবার পর থেকে বেনাহাটি গ্রামের বাড়িতে অরুণ রায় একাই বসবাস করতেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার পরে সর্বশেষ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার।

এরপর অনেকবার চেষ্টা করেও যোগাযোগে ব্যর্থ হয়ে স্ত্রী নিভা রানী ছেলেকে নিয়ে শুক্রবার রাত আটটার দিকে বেনাহাটি আসেন। বাড়ি এসে তারা অনেক ডাকাডাকি করে অরুণ রায়ের সাড়াশব্দ না পেয়ে, এক পর্যায়ে ছেলে ইন্দ্রোজিৎ মঈ বেয়ে বাড়ির দোতলায় উঠে শোবার ঘরের মেঝেতে বাবা অরুণ রায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার স্বজন, এলাকাবাসী কেউই সহজসরল এ মানুষটির এভাবে চলে যাওয়া কোনভাবেই মেতে নিতে পারছেন না।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, বৃহস্পতিবার রাত ৮টার পরে রাতের কোন এক সময় অরুণ রায় অজ্ঞাত খুনিদের পরিকল্পিত হত্যাকাণ্ডে শিকার বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নেয় হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102