ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীক্ষার হলে উত্তর বলে দেওয়ায় শিক্ষককে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহস্পতিবার (১৮ মে) উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব অনিল চন্দ্র কর জানান, বহস্পতিবার ভোকেশনাল গ্রেড-১ পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্র পরিদর্শক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত শিক্ষক কমল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102