ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পল্টনে ভাস্কর্যবিরোধী মিছিলের চেষ্টা, পুলিশের লাঠিচার্জে পণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্যবিরোধী মিছিল বের করার চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিলের চেষ্টা করা হয়। এ সময় ভাস্কর্যবিরোধী স্লোগান দেয়া শুরু করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।

এদিন বায়তুল মোকাররম-পল্টন-কাকরাইল এলাকায় জুমার নামাজের আগে থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু জানান, পূর্ব অনুমতি ছাড়া সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ। আজ (শুক্রবার) মিছিলের ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। হঠাৎ করে একদল মুসল্লি নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমতি ছাড়া মিছিল, সভা-সমাবেশসহ কোনো কর্মসূচি গ্রহণ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে- ঢাকা মেট্রোপলিটন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দেয়া হচ্ছে। এসব কর্মসূচি পালন করতে রাস্তায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102