ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটগ্রামে গোডাউন পেঁয়াজের বস্তা নামাতে গিয়ে প্রাণ গেলো শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

লালমনিরহাটে পাটগ্রামে গোডাউন থেকে পেঁয়াজের বস্তা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় পাটগ্রাম পৌরশহরের চৌরঙ্গী মোড় কাঁচামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক রসুলগঞ্জের মৃত মনর উদদীন ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, মোতালেবের দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর লেগে শ্রমিক ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম কাঁচামাল ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ বলেন, ভুলবশত বিদ্যুতের তার ওই গোডাউনের ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102