ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

‘পানিপড়া’ পান করিয়ে ধর্ষণ করল কবিরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ‘বান’ তাড়াতে ‘পানি পড়া’ পান করিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, ওই নারী শ্রীপুরের বাসা ভাড়া নিয়ে অবস্থান করে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। একই বাসায় ভাড়া থাকেন আবুল হাসেম নামে এক কবিরাজ। ওই নারীকে কেউ বান মেরেছেন, তাই নারীর দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব আসছে না-এমন কথা বলে চিকিৎসা করার প্রস্তাব দেন কবিরাজ।

গত ২০ অক্টোবর বেলা ১১টায় বান তাড়াতে কবিরাজ ওই নারীকে এক গ্লাস পানি পান করতে বলেন। পানি খাওয়ার পর ওই নারী কিছুটা অসুস্থতা বোধ করেন। এই সুযোগে কবিরাজ ওই নারীকে ডেকে ঘরের বাইরে নিয়ে আসেন। একপর্যায়ে জোর করে পাশে থাকা অপর একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী তার নিজের কক্ষে চলে গেলে কবিরাজ নারীকে এ বিষয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন।

এ বিষয়টি তিনি কয়েকদিন ভয়ে গোপন রাখেন। পরে গত শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। কবিরাজকে গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102