ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে লড়াই হবে দ্বিমূখী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

শাহীন উদ্দিন(ঈশ্বরদী প্রতিনিধি), পাবনা :পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর। প্রার্থী হয়েছেন তিনজন। তবে লড়াই হবে দ্বিমুখী।

প্রার্থীরা হলেন ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকে ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি থেকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব অন্যদিকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে রেজাউল করিম। মনোনয়ন ফরম যাচাই বাচাইয়ে এই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আর আজ (মঙ্গলবার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। কিন্তু এই তিন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যহার করেননি। তাই তিনজনই বৈধপ্রার্থী। ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। কিন্তু তিনজনের কেউ প্রত্যাহার করেননি। এই তিন বৈধ প্রার্থীর প্রতিক আগামীকাল (বুধবার) পাবনা জেলা থেকে বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরো জানান, এর আগে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট রবিউল আলম বুদু সরদারের পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছিলো। কিন্তু তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করেননি।

এদিকে এই তিন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থী ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে নির্বাচনী প্রস্তুতি সভা, কর্মী সমাবেশ কর্মসূচি শুরু করেছেন।

উল্লেখ্য, পরপর ৫ বারের বিজয়ী সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু বার্ধক্য জনিতকারণে গত ২রা এপ্রিল মৃত্যু মারা যান। এরপর আসনটি শুন্য ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102