ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

পুলিশের গাড়িতে ডাকাতি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়েছে আরও বেশ কয়েকজন ডাকাত।
রবিবার (২৫ অক্টোবর) ভোররাতে চাঁদপুর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)। আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য।

জানা গেছে, মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা রোববার ভোররাতে গাড়ি নিয়ে এলাকার কয়েকটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে কয়েকজন ডাকাত। কিন্তু ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে। কিন্তু এ সময় তাতে পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত।

ওসি নাসিরউদ্দিন মৃর্ধা আরও জানান, ঘটনার পরপর বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে এই তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি এবং তিনটি রামদা উদ্ধার করা হয়।

এদিকে, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ডাকাতরা স্বীকার করেছে, তারা সাধারণ মানুষের গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ দিয়ে অবরোধ করার চেষ্টা করে। অন্যদিকে, গণপিটুনির শিকার তিন ডাকাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102