ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে: ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৩ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ফের গ্রেফতারের শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। বুধবার (১৭ মে) সন্ধ্যার পর এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন।

বর্তমানে তিনি লাহরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া এদিনও তার জামিনের মেয়াদ বাড়িয়েছে ইসলামাবাদ ইইকোর্ট।

পিটিআই প্রধান লিখেন, পরবর্তী গ্রেফতারের আগে এটাই হয়তো আমার শেষ টুইট। কারণ পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। খবর জিও নিউজের।

যদিও এর আগে সব মামলায় তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদালত জানিয়ে দিয়েছে, ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিতেও এই সময়ের আগে গ্রেফতার করা যাবে না পিটিআই প্রধানকে।

গত সপ্তাহে আইএইচসির একটি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জন্য ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করেছিল।

সোমবার (১৫ মে) ইমরান খান দাবি করেন, তাকে ১০ বছর জেলে রাখতে চায় সেনাসমর্থিত সরকার। শুধু তা-ই নয়, তার মানহানির জন্য স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠাতে চায় ক্ষমতাসীনরা। আর এসব পরিকল্পনা লন্ডন থেকে এসেছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102