ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রণব মুখার্জির শ্রদ্ধানুষ্ঠান ১০ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ বার পঠিত

সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্রদ্ধানুষ্ঠান হবে ১০ সেপ্টেম্বর। এরপর তার অস্থি ভাসানো হবে হরিদ্বারের গঙ্গায়। দিল্লির একটি ধর্মীস্থানে শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তবে এ অনুষ্ঠানে কোনো অতিথি থাকবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় রেখেই সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান করা হবে বলেও জানান অভিজিৎ মুখোপাধ্যায়।

এক ছেলে এবং এক কন্যার জনক ছিলেন ভারতের ১৩তম সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। ২০১৫ সালে তার সহধর্মিণীর মত্যু হয়।

১০ নম্বর রাজাজী মারগের প্রণব মুখোপাধ্যায়ের সরকারি বাসভবনেই রয়েছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। সেখানে থেকেই ১১ দিনের অশৌচ প্রক্রিয়া শেষ করবেন। মেয়ে শর্মীষ্ঠা মুখোপাধ্যায়ও তিন দিনের বাবার পারলৌকিক কাজ করবেন আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)।

সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ছয়টায় ভারতের রাজধানী দিল্লি সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। পরদিন মঙ্গলবার দুপুরে দিল্লি লোধী মহাশশ্মানে কোভিড বিধি নেমে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102