ads
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে চার বছরের শিশুকে জড়িয়ে মিথ্যা ধর্ষণ প্রচেষ্টার মামলা দেয়ার অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হরিহরা গ্রামে এ ঘটনা ঘটেছে। মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ আনা বিবাহিত যুবক নয়ন মন্ডল(২৪) ও শিশুটি সম্পর্কে মামাতো-ফুফাত ভাই-বোন।

হরিহরা গ্রামে মানবন্ধনে অংশ নেয়া কয়েকজন জানান, শিশুকে জড়িয়ে এমন মিথ্যা তারা মেনে নিতে পারছে না। যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তারা আপন আত্মীয়। বাড়ির জমা-জমি নিয়ে বিরোধে বিবাহিত এক যুবককে ফাঁসানো হয়েছে। তারা মানববন্ধনে দাঁড়িয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন।

মানববন্ধন ও বিক্ষোভ থেকে আরো বলা হয়েছে, সুস্থ্য শিশুটির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার স্বপক্ষে কোন প্রমাণ নেই। মিথ্যা স্বাক্ষী সাজানো হয়েছে। ঘটনার কয়েকদিনেও শিশুটিকে হাসপাতালে নেয়া হয়নি। শিশুটিকে ঝিনাইদহ হাসপাতালে নেয়া না হলেও মামলায় মিথ্যা তথ্য দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার পরে হরিহরা গ্রামের কয়েম মন্ডলের স্ত্রী বেলী খাতুন অভিযোগ করেন, তার ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাশের বাড়িতে বসবাসকারী রাশেদ মন্ডলের ছেলে নয়ন মন্ডল শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। অবশ্য এ অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে আসছে রাশেদ মন্ডলে পরিবার । তাদের দাবি আপন আত্মীয় হওয়ায় শিশুটি সব সময় কোলেপিঠে করে তারা আদর করে কিন্তু বাড়ির জমাজমি নিয়ে দীর্ঘ বিরোধে ফাঁসাতে এমন অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বেলী খাতুন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ প্রচেষ্টার মামলা করে নয়ন মন্ডলের বিরুদ্ধে। পুলিশ মামলা গ্রহণ করে নয়ন মন্ডলকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানিয়েছে শিশু ধর্ষণ প্রচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে, অভিযুক্ত যুবক গ্রেফতার হয়েছে, বিস্তারিত তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102