পটুয়াখালীর দুমকিতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে উপজেলার পুকুরজোনা বাজার এলাকা থেকে সুভাষ দেবনাথ নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়।
এঘটনায় ওই শিশুর পিতা রাতে দুমকি থানায় মামলা করেন।
২৫শে অক্টোবর ১৩ বছরের বাক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে রেখে শহরে পূজা দেখতে আসেন তারা বাবা-মা। পরে বাড়ি ফিরলে ধর্ষণের কথা জানায় শিশুটি।