ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রিয়াঙ্কার ‘বাবা’ হতে চাইনি: অনিল কাপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৬১ বার পঠিত

বয়স ষাটের কোটায় তবুও যেন চির তরুণ বলিউড অভিনেতা অনিল কাপুর। এখনো লাখো নারীর হৃদয়ে জায়গা করে আছেন তিনি। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অনিল কাপুর।
পর্দায় অনেকবারই বাবার চরিত্রে হাজির হয়েছেন অনিল। ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু শুরুতে এই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। তাকে এ বিষয়ে রাজি করিয়েছেন তার ছেলে হর্ষবর্ধন কাপুর।

এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, সত্যি বলতে, প্রিয়াঙ্কার বাবা হতে চাইছিলাম না। আমাদের দু’জনের একসঙ্গে একটি রোমান্টিক সিনেমা করার কথা ছিল। এটিই সমস্যা ছিল।

ছেলের কথায় রাজি হওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, হর্ষবর্ধণ আমার কাছে এসে বলেছিল, আপনি সত্যি সত্যি তার বাবা হয়ে যাচ্ছেন না, তার চরিত্রটি রূপায়ণ করছেন মাত্র।

জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় এক ধনী ব্যবসায়ীর ভূমিকায় দেখা গেছে অনিল কাপুরকে। তার মেয়ে ও ছেলের চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা ও রণবীর সিং। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- ফারহান আখতার, আনুশকা শর্মা, রাহুল বোস, শেফালি শাহ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102