ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকাকে ধর্ষণ করলো প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা এলাকায় প্রেমিকাকে মোবাইল করে ডেকে এনে প্রেমিক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ মার্চ) বিকেলে ধর্ষিতার মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দিলে পুলিশ প্রেমিক সাগর হোসেনের বাবা মুন্না মিয়া ও মামুন নামের এক যুবককে আটক করে।

ওই কিশোরী স্থানীয় একটি পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।

পুলিশ জানায়, মেয়েটির সঙ্গে ছয় মাস আগে পোশাক শ্রমিক সাগরের সঙ্গে প্রেম হয়। সেই প্রেমের সূত্র ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে সাগর ওই কিশোরীকে মোবাইল করে ডেকে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে সাগর তার সহযোগী মামুনসহ আরও একজন মিলে কিশোরীকে পাশের একটি কাঠ বাগানে নিয়ে দলবেধে ধর্ষণ করে। রাতে মেয়েকে ঘরে না দেখে তার মা বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে। সকালে ওই কিশোরীকে ওই কাঠবাগান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

কিশোরীর মা থানায় মামলা করতে চাইলে বাড়ির মালিকসহ আরও ৪-৫ জন স্থানীয় মাতাব্বর বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ধর্ষিতার পরিবার কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102