ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে হত্যা বখাটের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নীলা রায় নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক বখাটের বিরুদ্ধে। রোববার রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় ঘটনা ঘটে।

নিহত নীলা রায় মানিকগঞ্জের বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সে সাভারের ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়ার একটি বাড়িতে থাকতো নীলা। অন্যদিকে, অভিযুক্ত মিজানুর রহমান একই এলাকার বাসিন্দা।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপাশি রাস্তাঘাটে উত্ত্যক্ত করেছিলো মিজানুর রহমান। রোববার রাতে পালপাড়ায় ওই ছাত্রীকে একা পেয়ে আবারো উত্ত্যক্ত করে সে। পরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। স্থানীয়রা আহত নীলাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102