ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম করে ‘গোপনে’ বিয়ে, দেড় বছর পর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মাদারীপুরের ডাসারে রিপা আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে নিজ ঘরে আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত রিপা উপজেলার আইসার গ্রামের আশরাফুল মুন্সির স্ত্রী। শ্বশুরবাড়ির দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের রফিক হাওলাদারের মেয়ে রিপা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর দেড় বছর আগে আশরাফুলের সঙ্গে গোপনে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ডাসারের আইসার গ্রামে বসবাস করছিলেন। তবে সংসারজীবন সুখের ছিল না বলে জানা গেছে।

রিপার বড় বোন রুপা আক্তার অভিযোগ করেন, ‘আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে শাশুড়ি ও ননদের নির্যাতন চরমে পৌঁছে। তাকে খাওয়া পর্যন্ত দেয়নি। আমরা বিশ্বাস করি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দায়ীদের কঠোর শাস্তি চাই।’

ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102