ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

পড়াশোনার ভয়ে উঁচু ভবনের পাইপ বেয়ে নিচে নামছিল শিশুটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নরসিংদী শহরের বাসাইলে একটি মাদ্রাসার পাঁচতলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে চেয়েছিল ১০ বছর বয়সী একটি শিশু। কিছুটা নামার পরই ভয়ে ওই পাইপে আটকে যায় সে। ওই সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার দারুত তাক্বওয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পাঁচতলা ভবনের ওই পাইপে আটকে যাওয়া শিশুটির নাম রোহান সরকার (১০)। রোহান নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার দারুত তাক্বওয়া মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ও নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার রোকন উদ্দিন সরকারের ছেলে।

শিশুটির পরিবারের লোকজন জানান, দারুত তাক্বওয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রোহান পড়াশোনার চাপে ওই মাদ্রাসায় যেতে চাইতো না। সম্প্রতি তাকে পড়াশোনায় মনোযোগী করার জন্য ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে রাখা হয়। বাসা কাছে থাকায় প্রায়ই বাসায় যাওয়ার জন্য নানা অজুহাত দেখাতো সে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই মাদ্রাসার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকায় রোহান পাঁচতলার ছাদে যায়। সেখানে যাওয়ার পর ভবনটির পেছনের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। তবে কিছুটা নামার পরই ভয় পেয়ে সে ওই পাইপে আটকে যায়।

স্থানীয়রা জানান, পাইপে আটকে গিয়ে ওই শিশুটি কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ কোথা থেকে আসছে তা দেখার জন্য আশেপাশে তাকাতে থাকেন উপস্থিত লোকজন। এ সময় ওই শিশুটিকে পাঁচতলার পাইপে আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ওই মাদ্রাসার ছাদে উঠে রশি ও বাঁশের সাহায্যে তাকে টেনে তুলে উদ্ধার করেন।

শিশুটির বাবা রোকন উদ্দিন সরকার বলেন, মাদ্রাসায় থাকার সময় প্রায়ই সে বাসায় আসার জন্য কান্নাকাটি করতো। পড়াশোনা করতে চাইতো না। তাই আজ ছাদের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তবে মাদ্রাসার কোনো শিক্ষক তার ছেলেকে ভয়ভীতি বা নির্যাতন করেনি বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102