ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৮ বার পঠিত

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে করা মামলায় ফরিদপুর আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্তকৃত) ইনামুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।

গত ৮ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম বাজার মোড়ে স্থানীয় কিছু লোক দুস্থদের জন্য সরকার বিনামূল্যে ঘর বরাদ্দ, বয়স্ক, বিধবাদের জন্য ভাতার অনিয়মের বিষয়ে চেয়ারম্যান ইনামুল হাসানকে জবাবদিহিতা করতে বললে তখন তিনি স্থানীয় লোকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তখন ন্যায় কোথায় ছিল, বঙ্গবন্ধুর আদর্শ কোথায় ছিল?

শেখ মুজিবুর রহমান তো পকিস্থান ভাঙছে, দুই পাকিস্তান এক থাকলে দেশ আরও সুন্দর হইত। বঙ্গবন্ধু্কে নিয়ে লাফালাফির কি আছে? তার (আসামির) বাপ রাজাকার হয়েছে তাতে কি হয়েছে, তোদের শেখ হাসিনা কি তাই বইলা আমার চেয়ারম্যান হওয়া ঠেকাইতে পারছে? মর্মে বক্তব্য উপস্থাপন করেন। যা একটি দৈনিক এবং দুইটি অনলাইন নিউজপোটালে প্রকাশিত হয়।

এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি রাজধানীর সেন্টাল ল’ কলেজের আইনের ছাত্র এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপ-প্রচার সম্পাদক সৈয়দ রিয়াদ মিয়া বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ইনামুল হাসানকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102