ads
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ফাঁকা বাড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে দুইজনে মিলে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে এবার চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল বাসুদেবকোল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

আজ (৮ অক্টোবর) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গেল ৫ অক্টোবর দুপুর বেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাঈল হোসেন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় ইউসুফ আলী। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে।

আজ সকালে শিশুটির পেট ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে আজ বিকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউসুফ আলীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102