ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি ছাত্রলীগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

ফেনীতে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ‘ শীর্ষক প্রগতিশীল রাজনৈতিক, ছাত্রসংগঠনগুলোর ধর্ষণ ও নিপিড়ন বিরোধী লং মার্চে হামলার ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ।
ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করার পায়তারা করছেন উল্লেখ করে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ জানান, আন্দোলনকারীরা ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ছবি সম্বলিত ফেস্টুনে কালিমা লেপন ও কুরুচিপূর্ণ মন্তব্য লেখার কারণে স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রলীগ ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

তবে আন্দোলনকারীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলার সাথে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের কেউ জড়িত নন বলে জানান তিনি।

এছাড়া ধর্ষণ, নিপিড়নের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা সোচ্চার রয়েছে জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন এরইমধ্যে ধর্ষণের প্রতিবাদে ফেনীতে ছাত্রলীগের পক্ষ থেকে আলোক প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, শাহবাগ থেকে অনুষ্ঠিত হওয়া ধর্ষণ ও নিপিড়ন বিরোধী গণজাগরণের লক্ষ্যে আয়োজিত লং মার্চ টি ফেনীতে পৌঁছে শহীদ মিনারে একটি সমাবেশ করে, সমাবেশে সরকার ও পুলিশের বিরুদ্ধে করুচিপূর্ণ মন্তব্য করে বক্তব্য ও স্লোগান দিলে পুলিশের সাথে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

সমাবেশ শেষ করে নোয়াখালী যাওয়ার পথে তাদের উপর ও তাদের বহনকারী গাড়িতে হামলা করে কতিপয় দূর্বৃত্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102