ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বকশীগঞ্জে আ.লীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত-১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধের জের ধরে দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ মুজিববর্ষ উপলক্ষে আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ আওয়ামী লীগ অফিস অতিক্রম করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

হামলার ঘটনার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুরো উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইম বলেন, বিএনপি থেকে আসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ তার গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের শান্তিপূর্ণ মুজিব জন্মশতবার্ষিকীর আনন্দ মিছিলে হামলা চালিয়েছে। তিনি বলেন, নুর মোহাম্মদ ২০০৩ সালে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন। সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। আবারও সেই পদে থাকার পাঁয়তারা করছেন। তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুম্মান তালুকদার হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102