ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বগুড়া জেলা ভাইস-চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩০ বার পঠিত

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি ; বগুড়া জেলা “ভাইস-চেয়ারম্যান অ্যাসোসিয়েশন”এর মাসিক সভা আজ শনিবার দুপুরে গাবতলী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা ভাইস চেয়ারম্যানগণ দুপুরে গাবতলী উপজেলা পরিষদে উপস্থিত হলে উপজেলা চেয়ারম্যান , উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদের স্বাগত জানান।

বেলা ২ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে সবাই মধ্যাহ্নভোজে মিলিত হন।

বেলা ৩ ঘটিকায় সংগঠনের সভাপতি শাজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তার সঞ্চালনায় বগুড়া জেলা “উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন” এর মাসিক সভা আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বগুড়া জেলা ভাইস-চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলী, নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহ সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, দপ্তর সম্পাদক সারিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব হোসেন তরফদার, সদস্য কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব।

সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামী নভেম্বর মাসের ৭ তারিখে শাজাহানপুর উপজেলায় মাসিক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102