ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৪, প্রাণ হারালো ২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করোনায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এনিয়ে বগুড়ায় মোট মারা গেলেন ১৭০ জন এবং আক্রান্ত হলেন ৭ হাজার ১২৯ জন। শনিবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলার নন্দীগ্রামের দোহারের সুরেশ (৫২) এবং টিএমএসএস হাসপাতালে জেলা সদরের ফুলবাড়ি মধ্যপাড়ার নাজমা লায়লা হাসান (৬৫) মারা যান একইদিনে। তিনি আরো জানান, নমুনা পরীক্ষায় শজিমেকের ১৮৮টির মধ্যে ২৮জন পজিটিভ এবং টিএমএসএস এ ১০ নমুনা পরীক্ষার ফলাফলে ৬জন পজিটিভ হয়। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102