ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত ৯০ জন, মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬১ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নতুন করে আরও ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই জন। এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৫০ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০ জন, নারী ২৭ জন ও শিশু ৩ জন।

সোমবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সর্বশেষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৫ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫ জন পজিটিভ।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৫ হাজার ৮৩২ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯৬ জন। মারা গেছেন ১৩৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102