ads
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম

বগুড়ায় ট্রাক উল্টে হেলপার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের দ্বিতীয় বাইপাসে বাঁশ বোঝাই ট্রাক উল্টে হেলপার মো: মামুন (২২) নিহত হয়েছে। বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দুর্ঘটনায় সে নিহত হয়। নিহত মামুন গাইবান্ধার সাদুল্ল্যাপুরের বাসিন্দা। শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, বাঁশ নিয়ে ঢাকা যাওয়ার সময় একটি ট্রাক দ্বিতীয় বাইপাসের নিশ্চিন্তপুরে পৌঁছিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার উপর উল্টে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে নিহত হেলপার মামুনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আর ট্রাকে চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102