ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই পরিসংখ্যানে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছেন ৯১৩ জন করোনা রোগী। আর মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬১ জন।
বুধবার বেলা সোয়া ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী সুস্থ হয়েছেন। নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ৬৯২ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা মোট ১৫৬ জন।
ডা. ফারজানুল জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮৪ টি। পরীক্ষা করা হয়েছে ২৯৩ টি। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮২টি পরীক্ষায় ২০ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি পরীক্ষায় ৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন ও ১ জন শিশু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102