ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৮ জন, মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নতুন করে ৫৮ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত মোট ৬ হাজার ২৯০ জন।
সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে গতকালের ফলাফল হিসেবে এসব জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ১৪৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী। বাড়ি বগুড়ার কাটনার পাড়ায়। অপরজন নাটোরের একজন পুরুষ রোগী। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৪৭ জন।
ডা. ফারজানুল জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২২ টি। পরীক্ষা করা হয়েছে ৩১৮ টি। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৭ টি নমুনা পরীক্ষায় ৪০ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩১ টি নমুনা পরীক্ষায় ১৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭, নারী ২৬ ও ৫ শিশু জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102