ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৮টি গ্রুপে পুলিশ সদস্যদের ১৬টি টিমের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে এই বছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন এই সময়ে পুলিশ সদস্যরা অন্যতম সম্মুখযোদ্ধা হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তাদের শারিরিক ও মানসিকভাবে সতেজ রাখতে এবং করোনাকালীন এই সময়ে ক্রীড়াঙ্গণে তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে এই বছর স্বল্প পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), শেরপুর সার্কেলের গাজিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ। রবিবার ১৩ ডিসেম্বর ৪টি গ্রুপের ৮টি দলের খেলা দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা পুলিশের দলগুলো হলো, জেলার ১২টি থানা সাথে আলাদা ৪টি দল যথাক্রমে এসএএফ পুলিশ লাইন্স এর ২টি দল, ডিএসবি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102