ads
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিসব্রান্ড ওষুধ ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অপরাধে ৭টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।বগুড়া জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে জেলা শহরের সাতমাথায় মিসব্রান্ডেড ওষুধ বিক্রি করার অপরাধে সাতমাথার রাজ ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। লাইসেন্স বিহীন এল.পি.জি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে সাতমাথাস্থ পার্করোডে দুরন্ত সাইকেল ঘরকে ১০ হাজার টাকা, হোসেন ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো. নাছিম রেজা।
একই অপরাধে দি প্যালেস সাইকেল ঘরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়া লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আরো দুটি পৃথক মামলয় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102