ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশিষ্ট জনদের নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার ৮ নভেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুধু উদযাপনই নয়, অনুধাবন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা ও বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ায় উদযাপনের একমাত্র উদ্দেশ্য। বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে ‘সম্প্রীতি বাংলাদেশ’ ও ‘ইনস্টিটিউট অব সোশ্যাল এ্যান্ড কালচারাল স্টাডিজে’র যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক ওয়েবিনার’ এর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ-ভারতের অতিথিদের উপস্থিতিতে অনলাইন জুম লাইভে ‘আন্তর্জাতিক ওয়েবিনার’টি আগামী ৮ নভেম্বর রোববারববাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টা ও ভারতীয় সময় বিকেল ৬ টায় অনুষ্ঠিত হবে ।

এতে অতিথি হিসেবে বাংলাদেশীদের মধ্যে উপস্থিত থাকবেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড: আতিউর রহমান।

ভারতীয়দের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিধায়ক ও সাবেক মন্ত্রী ডাঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সীমান্ত সুরক্ষা বাহিনীর সাবেক উপ-মহানিরীক্ষক সমীর কুমার মিত্র, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী।

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন আয়োজকবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102