ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর অভিজাত বনানী ক্লাব থেকে মশিউজ্জামানের সদস্যপদ বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৮ বার পঠিত

বকেয়া অর্থ পরিশোধ না করায় রাজধানীর অভিজাত বনানী ক্লাব থেকে খন্দকার মশিউজ্জামানের (রোমেল) সদস্য পদ বাতিল করা হয়েছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা ক্লাবের বর্তমান সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ২০১৭ সালে বনানী ক্লাবের স্থায়ী সদস্য পদ পান। তখন সদস্য পদের জন্য নির্ধারিত ফি ছিল ২০ লাখ টাকা।

বিষয়টি জানিয়ে তাকে চিঠি দেওয়া হলে ২০১৯ ও ২০২০ সালে তিন দফায় তিনি ১৫ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু তার কাছে ক্লাবের আরও ৫ লাখ টাকা পাওনা ছিল। কিন্তু বর্তমানে ক্লাবের সদস্য পদের ফি ৫০ লাখ টাকায় পৌঁছেছে। এমন অবস্থায় বিষয়টি নিয়ে মঙ্গলবার ক্লাবের ৭৯তম নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়।

পরে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয় কমিটি। ক্লাবের পক্ষ থেকে মশিউজ্জামানের নামে ১৫ লাখ ১২ হাজার ২ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102