ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে কিশোরী ধর্ষণের অভিযোগে দিনমজুর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রামপাল উপজেলার শিকিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলাম হোসেন (৫৫)। তিনি গোলাম হোসেন শিকিরডাঙ্গা গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

এর আগে শুক্রবার বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে গোলাম হোসেনকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন।

মায়ের অভিযোগ থেকে জানা যায়, ১৪ তারিখ শিকিরডাঙ্গা এলাকার পাশের একটি বালির মাঠে গোবর সংগ্রহ করতে যায় ওই কিশোরী। এসময় তাকে একা পেয়ে ধর্ষণ করে গোলাম হোসেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখায় গোলাম হোসেন। পরে কিশোরী তার মাকে বিষয়টি বলে দেয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, কিশোরীর মায়ের করা মামলায় আমরা গোলাম হোসেনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২১ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102