ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

বাগেরহাটের রামপালে মায়ের বকাঝকায় অভিমান করে জয়নুর শেখ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবা (০৩ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার ভুইয়ারকান্দর এলাকা থেকে জয়নুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাতের কোন এক সময় বাড়ির পাশের একটি গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে সে। নিহত জয়নুর শেখ রামপাল উপজেলার ভুইয়ার কান্দর এলাকার বজলুর রহমানের ছেলে।

নিহতের মামা লোকমান শেখ বলেন, ছোট বেলায় বাবা বজলুর রহমান মারা যাওয়ার পর জয়নুর, জয়নুরের মা ও বোন তার বাড়িতে থাকত। শুক্রবার রাতে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করে জয়নুরের মা। এতে রাগ করে সে বাড়ির পাশে আবুল হোসেনের বাগানে উচু গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম বলেন, আমরা খবর পেয়ে নিহত জয়নুর শেখের মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102