ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

বাগেরহাটে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল হাকিম, সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, কৃষক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২০-২১ এর আওতায় এ বছর বাগেরহাট জেলায় ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৬৭৫ টন আমন ধান, ৩৬ টাকা কেজি দরে ১৯০ টন আতপ চাল এবং ৩৭ টাকা কেজি দরে ২ হাজার ৪১৩ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

দেশের মধ্যে এই প্রথম বাগেরহাট জেলায় এই ধান ও চাল সংগ্রহ শুরু হলো। নির্দিষ্ট সময় অর্থাৎ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল হাকিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102