ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে সাবেক এমপি-ইউএনও করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬২ বার পঠিত

বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

সাবেক সংসদ সদস্য বাগেরহাট শহরের পুরাতন জেলখানা সড়কের নিজ বাড়িতে এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লাহাটে সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার নতুন করে জেলায় ছয় জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

এ পর্যন্ত বাগেরহাট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন স্টাফ হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102