ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বান্দরবানে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

বান্দরবানের থানচির পর্যটনস্পট নাফাখুমের রেমাক্রি খালে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১২ টার দিকে ১৩ জনের একটি গ্রুপ নিয়ে কানন থানচি উপজেলার নাফাখুম পর্যটন স্পটের রেমাক্রী খালের পানিতে সাঁতার কাটে। এসময় সময় তিনি ডুবে যান। ঘটনার পর খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান। পরে রোববার তার লাশ উদ্ধার করা হয়, তিনি ঢাকার উত্তরার বাসিন্দা।

এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল বলেন, লাশ সাড়ে দশটায় উদ্ধার করা হয়েছে, তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ থানচি সদরে নিয়ে আসতে বিকেল গড়িয়ে যাবে।

জেলার অন্য পর্যটন স্পটের মতো নাফাখুম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর শীত মৌসুমে শত শত পর্যটক বেড়াতে আসে। তবে অনুন্নত যাতায়াত, পর্যটকদের জন্য পর্যটন স্পটটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিবছর নিহত ও আহত হবার ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, গত ৭ বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত হয়েছেন অন্তত ১০ পর্যটক আর আহত হয়েছেন কমপক্ষে দু শতাধিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102