ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা এসআই ছেলের মৃত্যুর খবর পান ভ্যান চালানোর সময়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

পাবনার আতাইকুলা থানার ছাদ থেকে এসআই হাসান আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার বিষয়ে পুলিশের দাবি ওই এসআই আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি তার মৃত্যুর জন্য থানার ওসি দায়ী।

অন্যদিকে রোববার সকালে ভ্যান চালানোর সময় ছেলের মৃত্যুর সংবাদ পান এসআই হাসানের বাবা আব্দুল জব্বার।

নিহত এসআই হাসান আলীর বাড়ি কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামে। তার বাবা আব্দুল জব্বার পেশায় রিকশাভ্যানচালক। কষ্ট করে ছেলেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করিয়েছেন। প্রায় দুই বছর আগে হাসান আলী পুলিশের এসআই পদে নিয়োগ পান। তবে তার পিতা এখনও রিকশাভ্যান চালান।

এসআই হাসান আলীর বাবা আব্দুল জব্বার বলেন, রোববার সকালেও তিনি ভ্যান চালতে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় প্রথম সন্তানের মৃত্যুর সংবাদ পেয়েছিলেন।

এ ঘটনার বিষয়ে পাবনার আতাইকুলা থানায় এসআই হাসান আলীর আত্মহত্যার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে হাসান আলীর পিতা আব্দুল জব্বার, মা মোছা. আলেয়া বেগমসহ তাদের নিকট আত্মীয় ৮ জনকে পাবনা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বাক্ষরিত একটি চিঠি ৮ জনকে দেয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ সুপারে নির্দেশে গঠিত ৩ সদস্যের তদন্ত দল ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন। কয়েকটি সম্ভাব্য তথ্য যাচাই করা হবে। হাসান আলী বিসিএস পরীক্ষার জন্য ছুটি নিয়েছিলে এ তথ্য ভুল। তবে তার ছুটি মঞ্জুর করা হলেও তিনি ছুটিতে যাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102